• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে পাকিস্তানের অভিনন্দন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

১২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের সফলতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পদ্মা সেতুতে ৪১তম স্প্যান বসানো হয়। এর মধ্য দিয়ে সম্পূর্ণ পদ্মা সেতু দৃশ্যমান হয়।

শুক্রবার এ অগ্রগতিতে অভিনন্দন জানায় পাকিস্তান। তাদের পক্ষ থেকে ঢাকা হাইকমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ কে অভিনন্দন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের বর্তমান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান নির্বিচারে গণহত্যাসহ ধংসযজ্ঞ চালানোর পরও বাংলাদেশের উঠে দাঁড়ানোয় সম্প্রতি তিনি তার বিস্ময়ের কথা জানিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন থেকে শিক্ষা নিতেও ইমরান আহমেদ সিদ্দিকী তার দেশকে পরামর্শ দিয়েছেন বলে জানান।

২০২২ সালের জুনে পদ্মা সেতুর ওপর যান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্বের ১২২তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষ সরাসরি যুক্ত হবে রাজধানী ঢাকার সঙ্গে। এত দিন ভাঙন আর নৌকাডুবির মতো অজস্র ঘটনায় স্বজনহারাদের চোখের জলে ভিজেছে পদ্মার দুপাড়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন