• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আহত সাংবাদিক আশিকুর রহমান আশিক বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

আশিকুর রহমানের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিয়াজুড়ী এলাকায়। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

মামলার এজাহারে ওই দিনের হামলার সময় চুরি হওয়া জিনিসপত্র ও গাড়ি ভাঙচুরের কারণে মোট ১২ লাখ ২০ হাজার ৬০০ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় ২৮ জনকে নাম উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপ-নির্বাচনে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক আহত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন