• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ কিলার পাপ্পু গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

১৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেহেদি হাসান পাপ্পু নামের এক দুর্ধর্ষ কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তার গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।

গ্রেফতার মেহেদি হাসান ফতুল্লার তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০১ সালে তল্লা এলাকার রুবেল হত্যায় মেহেদি হাসান পাপ্পুকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এছাড়া তিনি ও তার সহযোগীরা ২০০৪ সালে তল্লা সুপারি বাগান এলাকায় চারতলা একটি বাড়িতে মুরাদ নামের এক যুবককে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ২০০৯ সালে নগর খানপুর এলাকায় খোকা ও সোহাগ নামের দুই যুবককে জবাই করে দাউদকান্দি এলাকায় ফেলে যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন