• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জেরে অভিনেত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তামিল অভিনেত্রী ভি জে চিত্রার আত্মহত‍্যা নিয়ে তোলপাড় হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। বুধবার (৯ ডিসেম্বর) সকালে এক ফাইভ স্টার হোটেল থেকে উদ্ধার করা হয় তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভি জে চিত্রার ঝুলন্ত দেহ। এবার অভিনেত্রীকে আত্মহত‍্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তাঁর হবু স্বামী হেমন্ত রাও।

হেমন্ত পেশায় ব‍্যবসায়ী। তাঁর সঙ্গে বাগদানও সম্পন্ন হয়ে গিয়েছিল চিত্রার। কিছুদিন পরেই ড়িয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন তাঁরা। এমতাবস্থায় চিত্রার আত্মহত‍্যা হতবাক করে দিয়েছিল সকলকে। এরই মাঝে চাঞ্চল‍্যকর দাবি করেন প্রয়াত অভিনেত্রীর মা। তাঁর অভিযোগ চিত্রাকে পিটিয়ে খুন করেছেন হেমন্ত।

জানা গেছে, অভিনয়ের খাতিরে পর্দায় চিত্রার ঘনিষ্ঠ দৃশ‍্য করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন হবু স্বামী হেমন্ত। এই নিয়ে নাকি চিত্রার সঙ্গে বিবাদও হয় তাঁর। পুলিস সূত্রে খবর, চিত্রার মৃত‍্যুর দিন তাঁকে ধাক্কাও মেরেছিলেন হেমন্ত। তাঁর উপস্থিতিতেই হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয় চিত্রার ঝুলন্ত দেহ।

চিত্রার মৃত‍্যুর পর থেকেই পুলিসি জেরার মুখে পড়েন হেমন্ত রাও। কয়েক দিন টানা জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। আত্মহত‍্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এছাড়াও চিত্রার কয়েকজন বন্ধু বান্ধব ও সহ অভিনেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।

প্রসঙ্গত, বছর ২৮ এর ভি জে চিত্রা বেশ পরিচিত মুখ ছিলেন তামিল ইন্ডাস্ট্রিতে। ছোটপর্দায় সঞ্চালনার কাজও করেছেন তিনি। জানা গিয়েছে, বুধবার দিনই ভোর রাতে নিজের শুটিং সেরে ওই হোটেলে ফিরে আসেন অভিনেত্রী। এরপরেই সকালে হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

টেলিভিশনে চিত্রার প্রথম অভিনয় ‘সত্তম শোলভাথু এন্না’তে। এরপরে বেশ কিছুদিন ভিডিও জকি রূপেও কাজ করেছেন তিনি। এই মুহূর্তে সিরিয়াল ‘পান্ডিয়ান স্টোর্স’এ অভিনয় করছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন