• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

টাঙ্গাইলে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দশ টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা।

চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশীর বিরোধ চলছিল। সোমবার বিকেল ৫ টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশির রান্না ঘরের মাচার ওপর থেকে বস্তাবন্দি তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

ওসি সাইদুল হক ভূইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধারের ব্যাপারে তিনি ব্যস্ত। কয়েক ঘন্টা পর যোগাযোগ করতে বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন