• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা প্রথম

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে টানা চতুর্থ বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ অ‌্যান্ড ভ্যাট কমিশনারেট।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা চার বার প্রথম স্থান অধিকার করলো এই ভ্যাট কমিশনারেট।

নভেম্বর মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৯৩.৩৩ শতাংশ। যেখানে এনবিআরের অর্জন মাত্র ৩৫ শতাংশ।

এক পরিসংখ্যানে দেখা যায়, কুমিল্লা ভ্যাট অফিসের আওতায় রিটার্ন দাখিলযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা  ৯ হাজার ২৩৪টি। এখন পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল হয়েছে ৮ হাজার ৬৫৮টি। যার মধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন দিয়েছে ৮ হাজার ৬১৮টি প্রতিষ্ঠান। ৪০টি প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন দাখিল করেছে।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘অটোমেশন সরকারের অগ্রাধিকার। এনবিআর সে লক্ষ্য বাস্তবায়নে বরাবরই অগ্রণী। কুমিল্লার কর্মপ্রবণ টিম প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। করোনাকালে কুমিল্লা টিম কখনও পশ্চাৎমুখী বা কর্মবিচ্যুত থাকেনি। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ ও মনিটরিং এ ক্ষেত্রে সহায়ক হয়েছে। সারা দেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত।  দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখা সব কর্মকর্তাকে আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাদের পুরস্কার দেওয়া হবে।’

কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম বলেন, ‘ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে কুমিল্লার প্রথম হওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করতে পেরেছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন