• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত’

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের স্বাধীনতা, দেশের জনগণের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্যের ওপর আঘাত কোনভাবেই সহ্য করা হবে না। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা দেশের শান্তি নষ্ট করতে চাচ্ছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কারো কাছে লিজ দেওয়া হয়নি।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিসব উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়। ভাস্কর্যের সাথে মূর্তি মিলানো যাবে না। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে তা ধ্বংস করতে দেয়া হবে না। প্রত্যেক দেশেই তাদের নিজেদের আলাদা সংস্কৃতি রয়েছে। যারা ধর্মের নামে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করতে চায় তাদের যে কোন মূল্যে দেশের জনগণ প্রতিহত করবে।

তিনি আরো বলেন, আমাদের প্রকৌশলীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এসব ধর্ম ব্যবসায়ীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে আমাদের প্রকৌশলীরা।

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সামনে নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, আইইবি সদর দফতর, আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন