• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ছয়টায় সরকারি হাজী জালমামুদ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ওসি মো. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল এবং বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক ও সহযোগী অংঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাতটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আটটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও সাড়ে আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, এসিল্যান্ড কাউসার আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুরসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন