• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মেঘনায় ট্রলারডুবি, আরও ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

১৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হলো। ট্রলারডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জাকিয়া বেগম (৫৫) ও নিহার (১) মরদেহ উদ্ধার করা হয়। জাকিয়া বেগম চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী। একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা।

এখনও যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন, নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), আমির হোসেন ও আলিফ (১)।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির পর কোস্টগার্ড অভিযান চালিয়ে চার ধাপে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনও অভিযান চলছে।

উল্লেখ‌্য, গত ১৫ ডিসেম্বর বরযাত্রীবাহী একটি ট্রলার চানন্দী ঘাট থেকে ঢালের চর যাওয়ার পথে ডুবে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন