• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সৌদিতে প্রথমবারের মতো ক্রিসমাস সামগ্রী বিক্রি

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দরজায় কড়া নাড়ছে বড়দিন। আগামী ২৫ ডিসেম্বর পালিত হবে খ্রিস্টানদের অন্যতম এই ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্যো বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়, বিরল ঘটনা!

সৌদি আরবের মতো ইসলামি রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্য দের ধর্মচর্চায় এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন  উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিন কল্পনাই করিনি, সৌদিতে এটি দেখতে পাব। আমি বিস্মিত!

তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। স্থানীয় এক দোকানের ব্যবস্থাপক ওমর জানান, এখন সময় বদলে গেছে। বিভিন্ন দোকানে শুধু ক্রিসমাস সামগ্রীই নয়, হ্যা লোইনের পোশাকও বিক্রি হচ্ছে।

তথ্যরসূত্র: আল-আরাবি ডটকম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন