• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লায় ফেন্সিডিলবাহী বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে ঢাকামূখী সততা পরিবহনের কুমিল্লা জ-১১-০১৮১ যাত্রীবাহী বাসটি মোটরবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও মোটরবাইকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মজুমদার ঘটনাস্থলে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অন্তত দশজন যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনা কবলিত বাসটির ভেতর ফেন্সিডিলের বোতল ছড়িয়ে ছিলো।
বিষয়টি নিয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন জানান, বেলা দুইটায় আমরা দূর্ঘটনার খবর পাই। পুলিশ গিয়ে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।  এ সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মনে হচ্ছে কোন যাত্রী ফেন্সিডিল বহন করছিলো। লাশ বর্তমানে থানায় রয়েছে। মোটরবাইক ও বাসটিকে  উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন