• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

বাবা-মাকে বের করে দিয়ে শিশুকে ধর্ষণ করলো ওঝা

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বরিশাল প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামে ওঝালি করার অজুহাতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ওঝা হুমায়ুন কবির সরদারকে আটকে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হুমায়ুন সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।

এর পূর্বে নির্যাতিতা চরবাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার বিকালে নির্যাতিতার পিতা বাদী হয়ে হুমায়ুনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

বাদী জানান, আমার মেয়ের বিভিন্ন সমস্যা থাকায় তাকে ডেকে আনা হয়। সোমবার দুপুরে ঘরের একটি রুম মেয়েকে ওঝালি করছিল হুমায়ুন। এ সময় আমাদের স্বামী-স্ত্রীকে সেখান থেকে সরে যেতে বলেন। আমরা সরে যাই। এ সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করে এলাকাবাসী আটকে পুলিশে দেয়।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতিতাকে মেডিকেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন