• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সুরমা নদীতে চাঁদাবাজিকালে তিন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বল্লবপুর এলাকায় সুরমা নদীতে পণ‌্যবাহী নৌকা থেকে চাঁদাবাজিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়ার এলাকার প্রেমানন্দ বর্মনের ছেলে নয়ন বর্মন (২০), একই এলাকার অনিল দাসের ছেলে অনিত দাস (১৮) ও মৃত সচীন্দ্র দাসের ছেলে সঞ্জয় দাস (২০)।

টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রকিবুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বল্লবপুর এলাকায় সুরমা নদীতে পণ‌্যবাহী নৌকা থেকে বিআইডব্লিউ এর নামে রশিদের মাধ্যমে অবৈধভাবে চাঁদা আদায় করে একটি সংঘবদ্ধ চক্র। এমন খবর পেয়ে নৌ পুলিশের টুকের বাজার নৌ

পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে এই তিন চাঁদাবাজকে আটক করেন। তিন চাঁদাবাজকে সন্ধ‌্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রকিবুল ইসলাম জানান, নৌ পথে চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের তৎপরতা অব‌্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন