• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা, গ্রেপ্তার ৬

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

গ্রেপ্তারদের মধ‌্যে ছাত্রলীগ নেতা খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ মোট ছয়জন আছেন।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুলের ভাতিজা অনিকসহ ১৫-২০ জন হামলা চালায়। এসময় তারা বাড়িতে নারীদের গায়ে হাত তোলে এবং ভাঙচুর করে একটি মোটর সাইকেল নিয়ে যায়।

ওসি জানান, গ্রেপ্তাররা বিএনপির প্রার্থীর বাড়িতে ঢুকে হামলা করেছিল। এ ঘটনায় শিমুল ও সিরাজুলসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন