• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ডাকাতের ভয়ে ট্রাক থেকে লাফ দিয়ে চালকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, টাঙ্গাইল সংবাদদাতা:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতের ভয়ে ট্রাক থেকে লাফিয়ে পালানোর সময় মির্জাপুরে মজিবুর রহমান (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থান লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত ট্রাকচালক সাভারের বাসিন্দা।

মো. গিয়াস উদ্দিন জানান, দিনাজপুর থেকে পাথর ভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া যাচ্ছিলো। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জনের ডাকাত দল ট্রাকের দিকে এগিয়ে আসলে চালক ট্রাক থেকে লাফ দেয়। এরপর ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন