• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ বলেন, ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার মৃত্যু হয়।

নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মো. আবদুল ওয়ারীশ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন