• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

লক্ষ্মীপুরে মাছ ধরতে নেমে ২ জেলের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- রুবেল হোসেন ও শাকিল আহমদ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মানিক মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভবানীগঞ্জের মিয়ারবেড়ির এলাকার স্বপন ডাক্তারের জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এসময় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের তারের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। ওই জাল ছোটাতে গিয়ে দুই জেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের সাড়া না পেয়ে অন্য জেলেরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করেন।

মারা যাওয়া রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে এবং শাকিল একই বাড়ির ইদ্রিস আলীর ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, রুবেলের মরদেহ সদর হাসপাতাল মর্গে এবং শাকিলের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

অন্যদিকে স্থানীয় জেলেদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তাদেরকে মাছ ধরার জন্য পুকুরে নামিয়ে দেয়া হয়েছে। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের দু’সহকর্মীর মৃত্যু হয়। এ ঘটনাকে জলাশয়ের মালিকের গাফিলতি ও দায়িত্বহীনতাকেই দায়ি করছেন তারা।

এ বিষয়ে ওসি আজিজুর রহমান মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন