• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ ৩ গাড়ি খালে

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খাগড়াছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার পুরান বাজারের চৌরাস্তার বেইলি ব্রীজ ভেঙ্গে কাঠবোঝাই ট্রাকসহ তিনটি গাড়ি খালে পড়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) ১০টার কিছু আগে কাঠ বোঝাই ২টি ট্রাক ও একটি মাহেন্দ্র গাড়ি ব্রীজের উপর উঠলে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে দিঘীনালার সাথে রাঙ্গামাটির লংগদু ও মাইনির সড়ক যোগযোগ।

স্থানীয়রা জানান, উপজেলার ছোট মেরুং থেকে আসা কাঠ বোঝাই দু’টি ট্রাক একসাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ট্রাকের পিছু পিছু যাত্রীবাহী তিন চাকার মাহেন্দ্র থাকায় সেটিও নিচে পড়ে যায়। এ ঘটনায় আটজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

সড়ক ও জনপথ সূত্র জানায়, অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের উপর যানবাহন চলাচল নিষেধ রয়েছে। সেখানে একসাথে দুইটি কাঠবোঝাই ট্রাক একই সময়ে উঠায় তা ভেঙে পড়েছে। চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে। মেরামতের কাজ শুরু করেছে। ব্রিজটি দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে ৫-৭ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন