• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে ভাই ভাই সুপার মার্কেটের ভেতরে একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।  সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রবিউলের সহকর্মী জান্নাত হোসেন জানান, রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি দোকানে ছুরি, কেচি ধার দেওয়ার কাজ করতেন।  আজ রূপগঞ্জের দোকান বন্ধ থাকায় সে আমাদের বাদল সান ঘর নামের কেচির সানের দোকানে ছুরি সান ধার দেওয়ার সময় হঠাৎ মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রবিউল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোহাম্মদ মানু মিয়ার সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন