• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউরের স্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইভা মারা যান। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন, তবে সবশেষ পরীক্ষায় তার ‘করোনা নেগেটিভ’ এসেছিল।

জানা গেছে, নভেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা। তবে সবশেষ পরীক্ষায় তাদের দু’জনেরই করোনা নেগেটিভ আসে।

মসিউরের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টার শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনো হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন