• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত ওয়ার্ড সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগণের অংশ গ্রহনে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে ৮নং ওয়ার্ডের ২৭ নং দক্ষিন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড সদস্য আল মামুন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মােঃ তাজুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য মােসা. স্বপ্না ইসলামসহ ইউনিয়নের সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সচিব মােঃ সুমন মিয়া। সভা শেষে ২৭নং দক্ষিন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন