• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

ষষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রম এক সপ্তাহ স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী এক সপ্তাহের জন্য ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

অনেক অভিভাবক ও শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করতে গেলে যাদের বয়স ১১ বছরের কম, তাদের আবেদন সফটওয়্যার গ্রহণ করছিলো না। এ কারণে সার্ভার মোডিফাই (সফটওয়্যার) করার নির্দেশও দিয়েছেন আদালত।

এক অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সাথে ছিলেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মনজুর এলাহী পরাগ ও আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার।

রিটকারী মোহাম্মদ মিজানুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মনজুর এলাহী পরাগ সাংবাদিকদের জানান, মুন্সীগঞ্জ সদরের মাঠ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয় এক শিক্ষার্থী। এরপর কাছাকাছি এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্যে গেলে তার ভর্তি নেয়নি। স্কুল থেকে জানানো হয় গত ১৩ ডিসেম্বর সরকারের জারি করা সার্কুলার অনুযায়ী ভর্তির ক্ষেত্রে ২০১০ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেয়া কোনো শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না স্কুল।

এরপর রিটকারী মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্টদের কাছে ভর্তির বিষয়ে সমাধান করার জন্য ২৩ ডিসেম্বর একটি আবেদন করেন। ওই আবেদনের সাড়া না পেয়ে তিনি পরবর্তীতে সার্কুলার চ্যালেঞ্জ করে এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২৭ ডিসেম্বর জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা প্রশাসক (ডিসি), জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক মাঠ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক এ.ভি.জে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে বিবাদী করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন