• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিলেট সংবাদদাতা:

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে তিন জন দগ্ধ হয়ে প্রাণ হারান।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রীকালীন টহল পুলিশের একটি টিম। তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন