• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা

আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন আমান উল্লাহ আমান।

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত  হলেন  আমান উল্লাহ আমান।

আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার কৃতি সন্তান, আমান উল্লাহ আমান। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের এমপি এই উপ-কমিটি অনুমোদন করেন। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষন খোলা গ্রামের সন্তান।

কমিটিতে কৃষিবিদ ড.মির্জা জলিলকে চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়। আমান উল্লাহ আমান বাংলাদেশ ছাত্রলীগ এর তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করেন।   তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি এবং এরপর কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লায়।

পরবর্তীতে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হিসাব বিজ্ঞান বিভাগের আহবায়ক  নির্বাচিত হয়ে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করেন,। দায়িত্ব পালনকালে  বিভিন্ন  সময়   বিএনপি জামাত দ্বারা অত্যাচারিত নির্যাতিত হন।
আমান উল্লাহ পরবর্তীতে   মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সদস্য পদ লাভ করে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

২০১৪ ও ২০১৮ নির্বাচন এ আমান উল্লাহ আমান গত ২ বার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। আমান উল্লাহ আমান এই উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লার মেঘনা উপজেলাসহ হোমনা, দাউদকান্দি,তিতাস উপজেলাসহ অন্যান্য এলাকার আওয়ালীগ ও  সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন