• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

ঢাকায় র‌্যাবের অভিযানে ২১ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২ জানুয়ারি) র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ১ জানুয়ারি মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরবাগ বাদাম গাছতলা এলাকায় জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগ এলাকায় জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলো—মো. মারুফ, মো. রকিবুল হাসান শাওন, মো. নোমান আরাফাত রবিন, মো. ফয়সাল হোসেন, মো. দ্বীন ইসলাম, মো. আব্দু ওহাব, মো. রজব আলী, মো. সুমন মিয়া, মো. কামরুল ইসলাম, মো. মামুন হোসেন, মো. আলী আহম্মদ, মো. সুজন, মো. সালাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. মনির হোসেন, মো. সেলিম, মো. আব্দুর রহিম, মো. লাল মিয়া, মো. আব্দুল মালেক, মো. চুনু মিয়া ও মো. বাবুল মৃধা।

তাদের কাছ থেকে ২৯টি মোবাইল ফোন, ৩টি কার্ডের প্যাকেট ও খোলা অবস্থায় ৫৬৬ পিস কার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন