• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বগুড়ায় কিশোর বাপ্পি হত্যা মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

পাখি শিকারের কথা বলে ডেকে নিয়ে বগুড়ার শাজাহানপুরে কিশোর বাপ্পিকে (১৫) তার বন্ধুরাই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। বাপ্পীর ‘রুক্ষ স্বভাব’ এর কারণে ঘনিষ্ঠ বন্ধুরা তার ওপর ক্ষীপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেপ্তার প্রধান দুই আসামি নুরুজ্জামান(২১) ও জিদাদ বাবু(১৭) শনিবার (২ জানুয়ারি) আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে। ওইদিন সকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাম্মাক আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর রাতে বাপ্পীকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার বাবা মাকছেদ আলী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

নুরুজ্জামান ও জিহাদ বাবু পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান, গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে পাখি শিকারের কথা বলে বাড়ির পাশের শিমের মাচার কাছে ডেকে নেয় নুরুজ্জামান ও জিহাদ বাবু। বাপ্পী সেখানে আসলেই তারা হাসুয়া দিয়ে পিছন দিক থেকে বাপ্পির ঘাড়ে আঘাত করে। এরপর জিহাদ বাবু তার হাতে থাকা রামদা দিয়ে মাথার পেছনের দিকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে বাপ্পী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন পূর্বপশ্চিমকে জানান, বাপ্পী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন