• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

জিম্বাবুয়েতে আবারো দেশজুড়ে লকডাউন জারি

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার (২ জানুয়ারি) এ লকডাউন জারি করা হয়।

লকডাউনকালে আগামী ৩০ দিন কেবলমাত্র হাসপাতাল, ঔষধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে।

লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকুরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল।

জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

জিম্বাবুয়েতে গত দুমাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে।

দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন