• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

এক প্রেমিকার সঙ্গে দুই বন্ধুর সংসার

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এক প্রেমিকার সঙ্গে দুই বন্ধু সংসার করছেন এমন ঘটনা এর আগে শুনেছেন! তবে মাঝে মধ্যে এমন কিছু বিচিত্র তথ্য আমরা জানতে পারি; যা অবাক করে দেওয়ার মতো।

ফ্রান্সের বাসিন্দা দিনো ডি’সুজা এবং সাওলো গোমসে। এক নারীকেই মন দিয়েছেন এই দুই বন্ধু। শুধু তাই নয় ২৭ বছর বয়সী ওলগার সঙ্গে গত দেড় বছর ধরে একসঙ্গে বাস করছেন তারা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ২০১৯ সালে বার্সেলোনায় বেড়াতে গিয়েছিলেন ৪০ বছরের দিনো এবং ৩০ বছরের সাওলো। স্থানীয় এক পানশালায় সুন্দরী ওলগার সাক্ষাত পান দু’জনে। প্রথম দর্শনেই ওলগার প্রেমে পড়ে যান দুই বন্ধু।

কিন্তু সাক্ষাতে যাওয়ার প্রস্তাব কে দেবেন আর কেই-বা আত্মত্যাগ করবেন, এ নিয়ে দ্বিধায় পড়ে যান দু’জনে। অল্পক্ষণেই অবশ্য সেই দ্বিধা দূর হয়ে যায়। ঠিক করেন দু’জনে একসঙ্গে সুন্দরীর সঙ্গে সময় কাটাবেন। কারণ দু’জনেই যে ওলগার ভীষণ পছন্দ হয়। আর সেই থেকেই একসঙ্গে রয়েছেন তারা।

প্রথম দিকে পরিবার ও বন্ধুদের বোঝাতে অনেক ঝামেলা হলেও পরবর্তীতে ঠিকই মানিয়ে নেন তারা। একসঙ্গে থাকছেন, ঘুরছেন এভাবেই বেশ আনন্দে দিন পার করছেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন