• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

নির্মাণে ‘নয়ছয়’, ভেঙে পড়লো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দুর্যোগ সহনীয় প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন ঘরের দেয়াল ধসে চাপা পড়ে আহত হয়ে দেওয়ানগঞ্জে আশি বছরের বৃদ্ধা হাসপাতালে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ৭নং ওয়ার্ডের মধ্য চুকাইবাড়ী রামপুরা গ্রামে। তবে বৃদ্ধার পরিবারের লোকজন ভেঙে পড়ার কারণ হিসেবে নির্মাণ ত্রুটিকেই দায়ী করছেন।

স্থানীয় লোকজন জানান, ষাটোর্ধ্ব মমতাজ বেগম অসহায় বৃদ্ধ নারী। তার নামে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষে দুর্যোগ সহনীয় একটি পাকা বাড়ি বরাদ্দ হয়। বাড়িতে নির্মাণ কাজ চলছিল। দুপুরে নির্মাণাধীন ঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় মমতাজ বেগম ও তার নাতি রাসেল (২৬) দেয়াল চাপা পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। পরে মমতা বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম আক্ষেপ করে বলেন, সরকার আমারে একটি ঘর দিছে। সে ঘর আমার ওপর ভেঙে পড়ল।

ঘর নির্মাণ মিস্ত্রী এরশাদ জানান, ৬ বস্তা বালুর সঙ্গে ১ বস্তা সিমেন্ট দিয়ে কাজ করা হয়।

বৃদ্ধার জামাই আমির উদ্দিন বলেন, মাটি বালুর সঙ্গে কম সিমেন্ট দিয়ে কাজ করায় দেয়াল ভেঙে পড়েছে।

বৃদ্ধার একমাত্র মেয়ে রাশেদা বলেন, বালু বেশি দিয়ে কাজ করাতেই ঘরটি ভেঙে পড়েছে। একই এলাকায় আনোয়ারা বেগমের নির্মাণাধীন ঘরের বারান্দার দেয়ালও ভেঙে পড়েছে।

আনোয়ারা বলেন, আমি আর ওই ঘরে উঠব না, বাকিটুকু বাতাসে ভেঙে পড়বে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, উপজেলায় ১৭২টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজ চলছে। ঘরগুলো দৈর্ঘ্য ১৯ ফুট ও প্রস্ত ৯ ফুট। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রতি ঘর ১ লাখ ৭২ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ জানান, নির্মাণ কাজে ত্রুটি থাকতে পারে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

দেওয়ানগঞ্জ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাফিজ জানান, ভর্তিকৃত বৃদ্ধার কোমর নাড়াতে পারছেন না। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন