• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কে এম বি ব্রিক ভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ^রী এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ইট তৈরি, পরিবেশ দূষণের অভিযোগে কে এম বি ব্রিক ভাটার মালিক মোশারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারী) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বন ও পরিবেশ বিভাগের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান প্রমুখ। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় শতাধিক ইট ভাটা থাকলেও বৈধ কাগজপত্র রয়েছে ৩-৪টির। বড়দেশ^রী এলাকার আরিফুর রহমান বলেন বৈধ কাগজ না থাকলেও জেলা প্রশাসনকে ম্যানেজ করে এই সব ইট ভাটার মালিক দিব্যি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একই কথা বলেন মেহেদী আহাসানুল্লাহ, মিজানুর রহমান, রফিকুল ইসলামসহ অনেকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী জানান, ইটভাটা আইন ভঙ্গ করে কয়লার পরিবর্তে কাঠ পুড়ানোর অপরাধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এই অঙ্গীকার ভঙ্গ করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন