• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ইসলামপুর সদর ইউপি নির্বাচনে শহিদুর রহমান শহিদ সরকার আ.লীগের মনোনয়ন প্রত্যাশী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

শহিদুল ইসলাম  কাজল, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শহিদুর রহমান শহিদ সরকার। তিনি দলটির ওই শাখার প্রস্তাবিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে শহিদুর রহমান শহিদ সরকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে তার দাবি।
তিনি নিজেকে চেয়ারম্যান পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে জানান, ‘আমি ২০ বছর থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছি।’
নির্বাচনের আগাম গণসংযোগ অব্যাহত রাখার দাবি করে শহিদুর আরও জানান, ‘চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করে যাচ্ছি। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরে পরিণত করবো। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
তাকে মনোনয়ন না দিলে নৌকা প্রতীকের ভরাডুবি হতে পারে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ওই নেতা।
শহিদুর রহমান শহিদ সরকার আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে আঁট-ঘাট বেধেঁ মাঠে নেমেছেন বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন