• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

টাঙ্গাইলে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

৭ ফেব্রুয়ারি   ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক ড. আতাউল গনির টিকা নেয়ার মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন  হয়েছে।

এরপর পর্যায়ক্রমে টাঙ্গাইল পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন।

এসময় টিকা গ্রহণকারীরা বলেন,টিকা নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু আসলেই টিকা গ্রহণের পর কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করি নি।অবশেষে টাঙ্গাইল জেলার সর্বসাধারণ কে করোনা ভাইরাসের প্রতিশোধক হিসেবে টিকা নেয়ার আহবান জানান টিকা গ্রহণকারীরা।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন জানান,পর্যায়ক্রমে ধাপে ধাপে নিবন্ধনকারীদের টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন