• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দাউদকান্দিতে আগামী ১ মাসের মধ্যে ৫০জন বেকারের কর্মসংস্থান,: উপজেলা চেয়ারম্যান “

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

৭ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম, দাউদকান্দি সংবাদদাতা :

দাউদকান্দি উপজেলার মোট ৫০জন বেকারকে আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড “মাঠ কর্মী” নিয়োগ দেয়া হবে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সুপারিশে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক একে‌এম শরিফুল ইসলাম একথা জানান।
রোববার (০৭ ফেব্রুয়ারি ২০২১) দুপুরে, পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে, এই মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরিফুল ইসলাম এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনির হোসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম‌ঈন চৌধুরী, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, পৌর যুবলীগের আহ্বায়ক সদস্য মুরাদ চৌধুরী সুমন, যুবলীগ নেতা মোঃ রবিউল, মো. রিয়েল হোসেন সুমন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের দাউদকান্দি জোনাল অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে, মৃত সুফিয়া বেগমের নমিনি তার স্বামী মো. শাহ জালালকে ৩৫,০০০ টাকার মৃত্যুদাবীর চেক, মৃত রহিমা বেগমের স্বামী মোহাম্মদ শহীদুল্লাহকে ২৫,১০০ টাকার মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন