• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে জমির জাল খতিয়ান তৈরির মুলহোতা আটক

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

৯ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম,

মোঃ আকতারুল ইসলাম, আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জমির জাল খতিয়ান তৈরির মুলহোতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে জেলা শহরের কোর্ট চত্বর এলাকায় তারেক কম্পিউটারের মালিক তারেককে হাতানাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান অভিযান পরিচালনা করেন। এসময় জমির জাল এস এ খতিয়ান বানানোর সময় মুল হোতা ওই প্রতিষ্ঠানের মালিক তারেককে হাতে নাতে আটক করা হয়। উদ্ধার করা জাল খতিয়ানের কপিসহ অন্যান্য ভুয়া কাগজপত্র। এছাড়া আটককৃত ব্যক্তি জেলা প্রশাসক কার্যালয় রেকর্ডরুমের কর্মকর্তা ও কর্মচারীদের সিল ও স্বাক্ষর জাল করে নকল খতিয়ান তৈরি করতো। তাকে আটকের পর একটি সংগঠনের নেতা অভিযুক্ত ব্যক্তি ছাড়ানোর জোর তদবির চালায়। কিন্তু প্রশাসন তার তদবিরের কর্নপাত না করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, তাকে আটকের পর থানা হেফাজেতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। এছাড়া তার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয় রেকর্ডরুমের আব্দুল গফুর বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, এ ধরনের ব্যক্তির কাছ থেকে সতর্ক থেকে জাল চক্রের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা প্রদান করতে আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন