• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাঙ্গাইল সদর হাসপাতালে ৮ দালালকে বিনাশ্রম সাজা

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

১১ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৮ দালালের মধ্যে বিপ্লব বর্মন(৪২) ও মো. আমিনুল ইসলামকে(৪২)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ৬ জনের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলেন মো. রেজাউল করিম(৪৫), মো. লুৎফর রহমান(৫০), মো. রমজান আলী(৪২), মো. শামীম আল মামুন(৪০), মো. রাজন(৩৭) ও মো. আমিনুর রহমান(৩৬)।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে র‌্যাবের একটি দল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় দালালি করার অপরাধে ৮ ব্যক্তিকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোছা. মারিয়াম খাতুন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত ৮জনকে দন্ডবিধির ১৮৬ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন