• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়া সংঘবদ্ধভাবে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

১২ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের দুই যুবকের বিরুদ্ধে।গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের একটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই ছাত্রী।
সে গণমাধ্যমকে জানায়, তার বাবা রিকশাচালক, মা গৃহকর্মী। ঘটনার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় একই গ্রামের দুই যুবক তার মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও করেন তারা। পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলায় সেখানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ কারণে তার চিৎকার কেউ শুনতে পাননি।
গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে নেয়ার পথে ওই দুই যুবক ও তাদের স্বজনরা বাধা দেয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ছাত্রীর পরিবারের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।

ছাত্রীর পরিবার জানায়, আহত অবস্থায় মেয়েকে হাসপাতালে নেয়ার পথে ধর্ষক ও তাদের স্বজনরা হামলা চালান। এই পরিস্থিতিতে তাদের বড় মেয়ে ৯৯৯-এ ফোন দিলে গজারিয়া থানা-পুলিশের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে।

গজারিয়া থানার উপপরিদর্শক মো. মাঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক যান তারা। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা শুক্রবার দুই জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা করেছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন (ওসি) জানান, সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের তিন স্বজনকে থানায় আনা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

ওসি আরও জানান, ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন