• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

বিমানবন্দরে যে ভাবে আটক হলেন মহিউদ্দিন হত্যা মামলার আসামি হৃদয়

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

১৪ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :

সৌদি আরব পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে মেঘনা উপজেলার শিবনগর গ্রামের মহিউদ্দিন হত্যার আসামী মো: হৃদয় কে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. নাজির হোসেন জানান, গত বছরের ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখায় (ইমিগ্রেশন) রিকুইজিশন পাঠানো হয়।

এর প্রায় তিন মাস পর গতকাল শুক্রবার বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। খবর পেয়ে তাকে রাত দেড়টার দিকে মেঘনা থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশ বৈঠকে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ মহিউদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন