• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার আশফাক সাহেব এর বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

১৭ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলাধীন সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। আজ বুধবার বেলা ১২ঘটিকায় গজারিয়া থানা ভবনে, থানা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক মোঃআমিরুল ইসলাম,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসালাউদ্দিন মাষ্টার, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরেফিন,অফিসার ইনচার্জ(অপারেশন) মোঃমোক্তার হোসেন, এসআই মোঃমাইনউদ্দিন, এসআই কামরুজ্জামান,এএসআই আব্দুল জলিল,সমাজসেবক মহিউদ্দিন ঠাকুর,টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃসম্পাদক হারুন মোল্লা সাংবাদিক মহিউদ্দিন আহমেদ,এসএম নাসির উদ্দিন, ওয়াহিদুল ইসলাম প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম,বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি,গজারিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদায়ী বক্তব্যে খন্দকার আশফাকুজ্জামানও আন্তরিক ভাবে গজারিয়াবাসীকে ধন্যবাদ জানান উনাকে সার্বিক সহযোগিতা করার জন্য। পরে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট,গিফট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন