• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিলের পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

২৫ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ-এর পরিবারের উপর হামলা ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে জেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ এর আয়োজন করে ঠাকুরগাঁও প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বক্তারা বলেন গত ২৩ ফেব্রুয়ারি বিকালে শহরের আদমনগর কলেজপাড়া এলাকায় ‘বিডিনিউজ ২৪’ ও ‘আমাদের সময়’ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদ এর বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ‘রাম দা’ নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাবা, মা, চাচা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হুশিয়ারি প্রদান করেন।

এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েদ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলুসহ অনেকে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন