• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

মেঘনায় নাজমা হত্যাকাণ্ডে ৫ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

২৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার  মেঘনা  উপজেলার ভাওরখোলা গ্রামের  নাজমা হত্যাকান্ডে এ পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। আসামিরা হলেন এজাহার বহির্ভূত মাকসুদুল আলম এসডু, ১২ নং আসামি সাদ্দাম, ১৯ নম্বর আসামি দেলোয়ার, ২২ নং আসামি শরিফ, ১৭ নং আসামি মহিউদ্দিন। এদের বিভিন্ন  সময় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে মেঘনা থানা  পুলিশ। এ দিকে মূল আসামি  চেয়ারম্যান ফারুক সরকার সহ তার ভাইদের এখনো গ্রেপ্তার করতে না পারায় বাদী ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি  দেবরের বিয়ে খেতে এসে প্রতিপক্ষ ফারুক সরকার গংদের অতর্কিত হামলায় নিহত হয় নাজমা বেগম। এ ঘটনায়  শিরাজুল ইসলাম বাদী হয়ে মোট ২৪ জন সহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জন কে আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা রুজু করেন। হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন এ পর্যন্ত ৫ জন কে গ্রেপ্তার করেছি বাকীদের গ্রেপ্তারে আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে,জোর  চেষ্টা চলছে দ্রুত গ্রেপ্তারের জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন