• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঘরের মালামাল নিয়ে স্ত্রী উধাও

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

৪ মার্চ,২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুটকরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাম্মি আক্তার চম্পা(২৭) নামক গৃহবধূর বিরুদ্ধে।

বুধবার (০৩ মার্চ) রাতে ঠাকুরগাঁও সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন ওই পালাতক নারীর স্বামী মনতাজ আলী(৩০)।

মামলার এজাহার সূত্রে জানাযায়, দশ বছর আগে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা পাহাড়ডাঙ্গার শামশুদ্দিনের মেয়ে সাম্মি আক্তার চম্পার সাথে একই উপজেলার উত্তর পারা গ্রামের মত্তালেব আলীর ছেলে মনতাজের সাথে বিয়ে হয়। সুখের সংসারে ০৮ বছরের একটি মেয়ে রয়েছে তাদের। গত ০১/০৩/২০২১ তারিখে মনতাজ কর্মস্থলে যায়। দুপুরে বাসায় ফিরে এসে দেখতে পান তার নগত ১২৫০০০ টাকা ও আনুমানিক ৪২৫০০০ হাজার মুল্যের স্বর্ণালংকার সহ তার স্ত্রী কে খুজে পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে তিনি জানতে পারেন জেলার রুহিয়া থানার লিটনের সাথে তার স্ত্রী ঢাকায় পালিয়ে গেছে।

পেশায় একজন ইউনিয়ন ভূমি অফিস সহকারীর কাছে নগদ এতোটাকার উৎস কি জানতে চাইলে মনতাজ বলেন, এখানে আমার বেতন থেকে জমানো টাকা আর গ্রামের বাসায় দুইটা গরু বিক্রি করেছিলাম।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, বসতবাড়িতে চুরি ও ব্যভিচারের একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন