• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

তিতাসে ডাকাত সন্ধেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

৫ মার্চ ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
এমএ কাশেম ভূঁইয়া :
কুমিল্লার তিতাসে ডাকাত  সন্দেহে   পিটিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরা গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ হোসেন (২৫) দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে।
আরিফের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে আরিফ তিতাসের নতুন বাটেরা গ্রামে ব্যবসায়িক পাওনা টাকা চাইতে গেলে সেই গ্রামের কয়েকজন যুবক মিলে সন্দেহবশত পিটিয়ে গুরতর আহত করে। রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
নিতহের নিকটাত্মীয় মাজহারুল ইসলাম দাবি করেন, আরিফকে বিনা কারণে কিছু উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্তপরায়ন ব্যক্তিরা শরীরের বিভিন্নস্থানে গুরতর আঘাত করে মেরে ফেলেছে। তিনি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে পরিকল্পিত হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন।
এদিকে থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, আরিফ নতুন বাটেরা গ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের এনাম হোসেনের মেয়ে ৩সন্তানের জননী মৌসুমী আক্তার প্রকাশ সুমির সাথে তার পরকিয়া ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় সুমির সাথে দেখা করতে গেলে ওই গ্রামের ডাকাত পাহারাদার যুবকেরা ডাকাত সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে তিতাস থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে লাশ ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলজে মর্গে পাঠানো হয়েছে।
তবে এখনো কোন মামলা রুজু হয়নি।
তিতাস থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন