• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

তিতাসে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

৬ মার্চ ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম, আলমগীর সরকার, তিতাস :

কুমিল্লার তিতাস উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২৩ জনকে আসামী করে হত্যা মামলা করেছে নিহতের বোন সাবিনা। আজ শনিবার সকালে সাবিনা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৫/৬জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় এই মামলা করেন। মামলা নং ০২ তাং ৬/৩/২০২১ইং।

মামলার এজাহার সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আরিফ (২৮) পরকীয়ার টানে তিতাসের চর কাঠালিয়ার (ভাটেরার চর) গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে এসে দূর্বৃত্তদের হামলায় গুরতর আহত হয় আরিফ।

পরে তাকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য বৃস্পতিবার রাত আনুমানিক ১০ টায় তিতাস উপজেলার চর কাঠালিয়া(ভাটেরার চর) গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সৌদি প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী মৌসুমি প্রকাশ সুমির পরকীয়ার টানে আরিফ দেখা করতে আসলে ওই গ্রামের চিহ্নিত দুর্বৃত্তরা আরিফকে পিটিয়ে হত্যা করেছে বলে মামলার বাদী সাবিনার দাবী

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন