• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

মেঘনায় ইভটিজিংয়ের অপরাধে নরসিংদির ৩ সন্তানের জনককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিং এর অপরাধে   নরসিংদী জেলার  ৩ সন্তানের জনককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়।শুক্রবার এ রায় প্রদান করেন । মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি  নরসিংদী জেলার পলাশ থানার বালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আফসার উদ্দিন। জানা যায়  উপজেলার লক্ষনখোলা গ্রামের মোঃ আক্তার হোসেনের মেয়ে মোসাঃ মুক্তা আক্তারকে  মোঃ আফসার উদ্দিন মোবাইলের মাধ্যমে রং নম্বরে দীর্ঘদিন  বিরক্ত করে আসছিল এবং শুক্রবার মুক্তা আক্তারের বিয়ে ঠিক করে তার পরিবার সেই খবর আফসার উদ্দিন জেনে মুক্তা আক্তারের বাড়িতে এসে প্রেমের প্রস্তাব করলে পরিবার ও এলাকার লোকজন থানায় ফোন দিলে পুলিশ তাকে আটক করে  ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল মজিদ বলেন  তদন্ত করে  জানা যায় , মোঃ আফসার উদ্দিন তিনি বিবাহিত এবং তিনি ৩ (তিন) সন্তানের জনক।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন