• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

গজারিয়ায় শালিস বৈঠকে হামলা আহত ৫ আটক ২ জন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদি গ্রামে মোবাইল বিক্রি কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি ঘটনায় , স্থানীয় ইউপি সদস্যসহ বিচারকদের সালিশে হামলার ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতরা হলেন গজারিয়া ইউনিয়নের ফুলদি গ্রামের আবু বক্কর সিদ্দিক, রমজান শেখ, মাহফুজ শেখ ,ফারুক শেখ ,সুবর্ণা ও শুভ । ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় ফুলদি গ্রামের মতিন পাঠানের বাড়িতে সালিশি চলাকালীন সময়ে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আবু বক্কর সিদ্দিক জানান একই গ্রামের আক্তার হোসেনের ছেলে সজীব এবং রাব্বি ও ইমন তাদের মধ্যে ২ হাজার টাকার একটি মোবাইল বেচা কিনি কে কেন্দ্র করে , দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয় । এলাকার মাতাব্বর মাহফুজ শেখের মাধ্যমে ইউপি সদস্য দানেশ ,সাবেক ইউপি সদস্য রশিদ ও আবুল খায়ের মাস্টার এর উপস্থিতিতে মতিন পাঠানের বাড়িতে সালিশ চলাকালীন সময়ে প্রতিপক্ষ হামলা চালায় । আহত আবু বকর সিদ্দিক আরও জানান একই গ্রামের আখতার হোসেনের ছেলে সজীব, গাজী মিয়ার ছেলে আক্তার, মোতালেব মিয়ার ছেলে শহীদ, মোবারক মিয়ার ছেলে শামসুল, ইমরান মিয়ার ছেলে রানাসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে ।
গজারিয়া থানা এস আই সুজিত সরকার জানান ফুলদি গ্রামে সালিশ চলাকালীন সময়ে হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে জসিম ও রাকিব নামে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ । আটককৃত দেরকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন