• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

গজারিয়ায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত, থানায় মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

৩০ মার্চ,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে শবেবরাত রাতে মসজিদে নামাজ আদায় চলাকালীন মসজিদ সংলগ্ন এলাকায় আতশবাজি ফুটানো কে কেন্দ্র করে মুসল্লী ও বখাটেদের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে গজারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগের বাদী আহত লিয়াকত আলী জানান বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় মসজিদে নামাজ আদায় কালীন সময় ছোট রায়পাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে আছিব , হাবি মিয়ার ছেলে মোখলেছ ,শুকুর আলীর ছেলে হৃদয় সহ ৫ থেকে ৬ জন বখাটেদের একটি চক্র অবিরাম আতশবাজি ফুটাতে থাকে । তাদের নিষিদ্ধ কাজে ধর্মীয় এবাদতের বিঘ্ন ঘটায় বাধা প্রদান করলে মুসল্লিদের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় । হামলায় জোবায়ের হোসেন, রাসেল ও আমি নিজে আহত হই। এই ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া থানায় ২৯ মার্চ রাতে বখাটে চক্রদের আছিব ,মুখলেস ,হৃদয় সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করি । তিনি আরও জানান আহত জোবায়ের গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান আতশবাজি ফুটানো কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে । বাদী লিয়াকত আলীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন