• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মানবিক সহায়তায় শিশুদের জন্য ফাউন্ডেশন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

৬ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

করোনা মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। লকডাউনে সব বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও রাস্তায় থাকা মানুষেরা।

এসময় মানবিক সহায়তায় টাঙ্গাইলে দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা নিজ হাতে খাবার রান্না করে ভিখারী,ছিন্নমূল ও দুস্থ মানুষ,রাস্তায় থাকা পাগলসহ নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান,”গতবারের মত এবারো আমরা লকডাউনের পুরো সময়টায় মানুষের পাশে থেকে তাদের মুখে খাবার তুলে দিবো। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তায় থাকা এসব মানুষেরা অভুক্ত থেকে যাবে। বিশেষ করে যারা ভিক্ষা করে এবং পাগল তারা অন্যের বেঁচে যাওয়া খাবার বা দান করা খাবারই খান,এবার সে সুযোগ নেই।”

বুয়েটিয়ান ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের দাতাদের সহযোগিতায় দুস্থদের খাবার আয়োজন পুরো বছর জুড়েই চলবে বলে জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সজিব খান।

ফাউন্ডেশনের পরিচালক ইশরাত সীমা জানান,”লকডাউনে রাস্তায় থাকা কুকুর বিড়ালের জন্যও প্রতিদিন খাবার আয়োজন করবো আমরা।”

গত বছর প্রায় ৪ মাস মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শিশুদের জন্য ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন