• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্দ হয়েআহত ১০, আটক -১

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

১৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের খাড়াকান্দি উত্তর পাড়া মহল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে টেটাবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্বের শত্রুতার জের ধরে টেঙ্গারচর ইউনিয়নের খাড়াকান্দি উত্তর পাড়া মহল্লার আলী আহম্মদ মাস্টারের ছেলে আমির হোসেন এর
সাথে একই মহল্লার মৃত বারেক সরকারের ছেলে নুরুজ্জামান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরােধ চলে আসছিল।

এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নুরুজ্জামান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহম্মদ আলীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমির হোসেন এর মুদি দোকান ঘর ও দুটি বসত ঘরে হামলা চালিয়ে কাউছার, সাদ্দাম খান, হোসেন খান, ও আশ্রাফুলসহ ৫ জনকে পিটিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় হামলাকারীরা কাউছার কে টেটা বিদ্ধ ও বাম হাতে দাড়ালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। আহত ব্যক্তিরা স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কাউছার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে। এ ঘটনায় জাহিদ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান,সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন