• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

২১এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনে জনসাধারণ কে মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে(২১ এপ্রিল)শহরের প্রাণ কেন্দ্র নিরালা মোড় থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করেন সহকারী (ভূমি)কমিশনার খায়রুল ইসলাম।

অভিযান পরিচালনা কালে লকডাউন আওতাধীন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ১০টা মামলায় মোট ১৫ হাজার দুইশত টাকা জরিমানা করেন তিনি।

এ বিষয়ে সহকারী (ভূমি)কমিশনার খায়রুল ইসলাম বলেন,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এ অভিযান পরিচালনা।এসময় প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না থাকার ও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন