• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মাভাবিপ্রবির শিক্ষার্থী মিঠু সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

২৮ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো: ফজলুল হক মিঠু (৩০)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়,(২৭ এপ্রিল)মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টায় মোটরসাইকেলযোগে তাঁর কর্মস্থল নরসিংদী যাবার পথে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পাশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মিঠু কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মো: জমসের আলীর ছেলে।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা: তৌহিদুল ইসলাম ও মাভাবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক জানানো হয়।

মৃত্যুকালে ফজলুল হক মিঠু মা-বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী, কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন